রাজধানীর শ্যামপুরের পোস্তাগোলা ব্রিজের উপর মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (১৮) নামে এক যুবক নিহত এবং জাকির (২২) ও আক্কাস (২৩) নামে দুই জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটে।
আহতদের এক বন্ধু মো. জাহিদ সাংবাদিকদের জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী তিনজনই পশ্চিম ধোলাইপার এলাকার বাসিন্দা। তারা এক সাথে এক মোটরসাইকেল করে বেড়াতে বের হয়েছিলেন। পোস্তগোলা ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হন। তবে কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে তা তিনি ভালো করে জানতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল আরোহীদের মধ্যে আহত শাকিলকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত অপর ২ জন চিকিৎসাধীন।
ইত্তেফাক/কেকে
