শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২৭ জুন ২০২০, ০৫:৪০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল বাসেদ জানান, টুটুল আহমেদ অনিক (১৮) নামে এক যুবক ঢাকা থেকে  মোটরসাইকেলযোগে শ্রীনগর উপজেলার যোলঘর গ্রামে তার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। মহাসড়কে তার বাইকের গতি ছিল বেশি। তার বাইকের গতি এতোই বেশি ছিল যে, শ্রীনগর উপজেলা উমপাড়ার বটতলার নিকট এসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মাহাসড়কে মধ্যেই পড়ে যান। মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/কেকে