ধর্ষণের অভিযোগ করা দুই নারীর বিরুদ্ধে মামলা করলেন  জাস্টিন

আপডেট : ২৭ জুন ২০২০, ১৫:৪২

সম্প্রতি জাস্টিন বিবারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন দুই নারী। তবে সেই অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ দাবি করে আইনি পদক্ষেপ নিয়েছেন বিবার। তবে বিষয়টাকে হালকাভাবে না নিয়ে অভিযোগকারী দুই নারীর বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার করে মোট ২০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন বিবার।

এই অভিযোগগুলোর কোনো সত্য নয়। ঘটনাগুলোতে তিনি জড়িত ছিলেন না, এই প্রমাণও তিনি দিতে পারবেন।

২০ জুন সন্ধ্যায় টুইটারে এক নারী ড্যানিয়েল নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করেন তাকে ২০১৪ সালে টেক্সাসের অস্টিনে নিজের পাঁচ তারা হোটেলে কক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন বিবার। সেখানে তাকে যৌন হেনস্থা করেছিলেন তিনি। পরে টুইটটি মুছে ফেলেছেন সেই নারী। কিন্তু ততক্ষণে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

আরেক নারীর অভিযোগ ২০১৫ সালে নিউ ইয়র্কে মেট গালা অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন বিবার। তখন সেই নারী হেনস্তার শিকার হন।

ইত্তেফাক/বিএএফ