নালিতাবাড়ীতে বাসচাপায় শিশু নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৯:১৪

নাকুগাঁও-নালিতাবাড়ী মহাসড়কে বাসের চাপায় প্রাণ গেলো মনি রানী পাল (৯) নামে এক শিশুকন্যার। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে র নালিতাবাড়ী উপজেলার শিমুলতলার মহাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টার দিকে শিমুলতলা গ্রামের নিকুঞ্জ পালের কন্যা মনি রানী পাল রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় নালিতাবাড়ী থেকে নাকুগাঁওয়ের দিকে যাওয়া রিফাত নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মনি রানী পাল। 

খবর পেয়ে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নিয়েছে।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ১৪টি দোকানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, 'সন্ধ্যায় মরদেহ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।'

ইত্তেফাক/অনি/নূহু