সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট : ২৭ জুন ২০২০, ২৩:০৬

করোনা ভাইরাসের প্রাণঘাতী থাবায় এবার আক্রান্ত হলেন সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ভুলিন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। আল জাজিরা।  

বিবৃতিতে সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ভুলিনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি এখন বেশ সুস্থ রয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

খবরে বলা হয়, সম্প্রতি সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুইচের নেতৃত্বে ভুলিন মস্কোয় একটি বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন। সেখানে ভুইচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাত করেন। তবে সেই অনুষ্ঠানে ভুলিনও পুতিনের সঙ্গে মুখোমুখি মিলিত হয়েছেন কিনা তা পরিষ্কার নয়। 

আরও পড়ুন: করোনার চিকিৎসায় ডেক্সামেথাসন প্রয়োগের অনুমতি দিল ভারত

সার্বিয়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে সাড়ে ১৩শর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং সেই সঙ্গে দেশটিতে ২৬৫ জন করোনায় মৃত্যু বরণ করেছেন।

ইত্তেফাক/আরআই