ভাটারায় অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০২০, ০১:১১

রাজধানীর ভাটারা থানা এলাকার এক বাড়ির তালাবদ্ধ ফ্ল্যাট থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১২ টার দিকে পূর্ব সাইদনগর মসজিদ গলির এক বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন: বনশ্রীতে বাটার দোকানে আগুন

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে তিনি মারা গেছেন বা তাকে হত্যা করা হতে পারে। আশপাশের ফ্ল্যাটের লোকজন রাতে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/এএএম