শেবাগের বাড়িতে পঙ্গপালের হানা

আপডেট : ২৮ জুন ২০২০, ১৬:৫৭

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা পৃথিবী। এরমধ্যেও নানা ধরনের আতঙ্কে বিপর্যস্ত মানুষের জীবন। এর মধ্যে ভারতে নতুন বিপদের নাম পঙ্গপাল। দেশটির বিভিন্ন রাজ্যের আকাশ পঙ্গপালে ছেয়ে গেছে। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের বাড়িতেও নাকি হামলা করেছে এই  পঙ্গপাল।

গতকাল শনিবার ( ২৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন শেবাগ। তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর বাড়ির আকাশেও ভর্তি পঙ্গপালের দল। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পঙ্গপালের হানা, একদম আমার বাড়ির ওপর হামলা।' 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Locusts attack , right above the house #hamla

A post shared by Virender Sehwag (@virendersehwag) on Jun 26, 2020 at 11:59pm PDT

 

গত শুক্রবার থেকে গুরগাওয়ের বাসিন্দারের বাড়ির দরজা-জানলা বন্ধ করে রাখতে বলা হয়েছিল। কারণ আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল পঙ্গপাল আক্রমণের।
এমন পরিস্থিতিতে নিজের ভক্ত-সমর্থকদেরও সহায়তার আহ্বান জানিয়েছেন সাবেক এ ভারতীয় ওপেনার।

ইত্তেফাক/এসআই