সৌদি আরবের প্রিন্স মারা গেছেন। সোমবার এক বিবৃতিতে দেশটির রয়্যাল কোর্ট এ তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া প্রিন্সের নাম বন্দর বিন সাদ বিন মোহাম্মদ বিন আব্দুল আজিজ। তিনি কীভাবে মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
রয়্যাল কোর্ট বলছে, সৌদি আরবের স্থানীয় সময় সোমবার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সৌদি প্রেস এজেন্সির বরাতে দিয়ে এ খবর প্রকাশ করে আরব নিউজ ও গালফ নিউজ।
প্রসঙ্গত, এর আগে ৮ জুন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছিলো সৌদির অপর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর পর রাজ পরিবারের অনেক সদস্যই হাসপাতালে করোনার চিকিৎসা নেন।
ইত্তেফাক/জেডএইচ
