মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন খান (৭৫) সোমবার (২৯জুন) বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী.....রাজিউন)। ত্যাগী এই নেতার মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আরো পড়ুন: ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
শোকবার্তায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই বীর মুক্তিযোদ্ধাকে জাতির বীর সন্তান উল্লেখ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইত্তেফাক/এএএম
