নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের সন্নিকটে মেঘনায় ট্রলারডুবির ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার রাত তিনটার দিকে নদীতে প্রচণ্ড বাতাসে মাছ ধরা ট্রলারটি ডুবে যায়। এতে একজন নিখোঁজ ও নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।
হাতিয়া উপজেলা বোট মালিক সমিতির সভাপতি মো. রাশেদ উদ্দিন জানান, জাহাজমারার হাসান মাঝির একটি মাছের ট্রলার সোমবার বিকালে নদীতে মাছ ধরতে যায়। এতে ১১ জন জেলে ছিলেন।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, ট্রলারডুবির ঘটনাটি তিনি শুনেছেন।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, একজনের লাশ পাওয়া গেছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন।
ইত্তেফাক/এএম
