ঝিনাইদহে মিষ্টিকুমড়া ভর্তি পিকআপ থেকে ১১ কেজি গাঁজা ও ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় পিকআপ চালক মারুফ হোসেন ও হেলপার হাসমত আলীকে আটক করা হয়। সোমবার রাতে ঝিনাইদহ শহরের বিসিক শিল্পনগরীর সামনে থেকে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত এলাকা থেকে একটি মাদকের চালান মিষ্টিকুমড়া ভর্তি পিকআপের ভিতর লুকিয়ে ঝিনাইদহ শহরের উপর দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
র্যাবের একটি দল বিসিক শিল্পনগরীর সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। তারা পিকআপটি থামালে দুজন পিকআপ থেকে নেমে পালিয়ে যায়। পরে তল্লাশি করে মিষ্টিকুমড়া বস্তার ভিতর থেকে ১১ কেজি গাঁজা ও ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
