কুমেকে করোনা উপসর্গে চারজনের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২০, ২০:০২

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের একওটি ভবনে করোনায় সংক্রমিত ব্যক্তিদের জন্য স্থাপিত ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মঙ্গলবার (৩০ জুন) ভোর সোয়া ৪টা পর্যন্ত গত সোয়া দশ ঘন্টায় করোনা লক্ষণ-উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু এবং ১ জন পুরুষ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো: মুজিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি আরও জানান, কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর সোয়া ৪টা পর্যন্ত করোনা লক্ষণ-উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী চারজন হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার দ্বিতীয় মুরাদপুরের জাকির হোসেনের শিশু সন্তান আইরিন (৮), দৌলতপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে সেলিম হোসাইন (৫৩), কুমিল্লা কোটবাড়ি এলাকার হাজী আবদুল মালেকের মেয়ে আয়শান বিবি (৬০) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আমিন উল্লাহর মেয়ে নূরজাহান (৬৫)।  


ইত্তেফাক/এমএএম