সম্প্রতি প্রকাশ পেল প্রয়াত শিল্পী ও সংগীতব্যক্তিত্ব লাকী আখন্দের অপ্রকাশিত সুরে শিল্পী তানিম মুন্সীর কণ্ঠে নতুন গানের মিউজিক ভিডিও ‘নীল নীলাকাশ’। গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন।
গানটি প্রকাশ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘গানটি শ্রদ্ধেয় লাকী আখন্দের সুর ও সংগীতে প্রথম রেকর্ড করেছিলাম তৎকালীন পল্টনের ‘রিদম’ স্টুডিও থেকে ১৯৯২ সালে। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কিন্তু মাস্টারিং বাকি ছিল, কারণ অ্যালবাম করার লক্ষ্যে আরো কিছু গান তৈরির প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অনিবার্য কারণে গানবাজনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি এবং গান গাওয়া ছেড়ে দিই। এরপর টানা বিশ বছর বিরতির পর যখন আবার গানবাজনা শুরু করি, ঠিক তখনই শ্রদ্ধেয় লাকী আখন্দের অসুস্থতা ধরা পড়ে। এ অবস্থায় ওনার সুরে করা গানগুলো প্রকাশের দায়বোধ তৈরি হয়। ফলে গুণী সংগীত পরিচালক রোকন ইমনের সংগীত পরিচালনায় গানটি নতুন করে তৈরি করে লাকী আখন্দকে হাসপাতালে রেকর্ডিং শুনিয়ে চূড়ান্ত করি। যদিও বিভিন্ন জটিলতায় গানটি প্রকাশে দেরিই হয়ে যায়। ইতিমধ্যে লাকী আখন্দ মৃত্যুবরণ করেন। বহু অপেক্ষার পর ওনার স্মৃতি রক্ষার তাগিদ থেকেই গানটি প্রকাশ করা।’
গানটির ভিডিও নির্মাণ করেছেন- মনজির হোসেন বাবু ও সুমন ভুঁইয়া। ভিডিও সম্পাদনায় তোফায়েল আহমেদ খান। কাস্টিং স্বর্ণালী ও সুমন।
গানটি West Racecourse Music নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।
গানের লিংক : https://youtu.be/FAW9ESYIFzQ
ইত্তেফাক/এআর
