দুই কন্যাকে হত্যার পর পিতারও আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০১ জুলাই ২০২০, ১০:৩৯

চট্টগ্রামের পটিয়ায় দুই কিশোরী কন্যাকে হত্যার পর এক পিতা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বুধবার ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নে ৮নং ওয়ার্ড ভান্ডারগাও এলাকায় প্রভাত বড়ুয়া বাড়ির পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

মৃতরা হলো- টুকু বড়ুয়া (১৪) ও ছোট বোন নিশু বড়ুয়া (১১) বছর। তাদের পিতার নাম মোখেন্দু বড়ুয়া।

 

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, দুটি খুনের ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

 

স্থানীয় ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. ইউসূফ জানান, মোখেন্দু বড়ুয়া ঢাকায় চাকরি করেন। ৫ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানার বাড়িতে থাকতো। করোনা পরিস্থিতির কারণে লকডাউন হওয়ায় ২ মাস আগে তিনি গ্রামে এসে শশুর বাড়িতে থাকতো। গতকাল রাতে বা ভোরে কি কারণে তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

 

ইত্তেফাক/এএম