সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনায় আক্রান্ত শিক্ষকের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২০, ১১:৩১

করোনা ভাইরাসে আক্রান্ত দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরশ আলী মঙ্গলবার রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ  করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সরকারের নির্দেশনা মেনে সীমিত আকারে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

শিক্ষক আরশ আলী দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর উস্তেঙ্গের গাঁও লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

ইত্তেফাক/এমআরএম