বিয়ের দুইদিন পর ‘আত্মহত্যা’

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৮:০২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরকামটখালী গ্রামের সাজ্জাদ হোসেন খানের পুত্র মেহেদী হাসান খান বিল্লাল বিয়ের দুইদিন পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে তিনি গফরগাঁও রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটান।

 

জানা যায়, দুইদিন আগে গেলো রবিবার মেহেদী হাসান খান বিল্লাল (২৩) বিয়ের করেন‌ ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর এলাকার আ. হেলিমের কন্যা রোকসানা আক্তারকে। নববধূ রোকসানা ২০১৯ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিল্লাহ টঙ্গী ন্যাশনাল ফ্যান কারখানায় চাকরি করতেন।‌

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পরদিন সোমবার ভোর রাতে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান বিল্লাল। এরপর আর বাড়ি ফিরেনি। পার্শ্ববর্তী গফরগাঁও রেল স্টেশনের অদূরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল বিল্লাল।

 

ইত্তেফাক/এএম