বেতাগীতে করোনা উপসর্গে ইমামের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২০, ১১:৪৫

বরগুনার বেতাগীতে ক‌রোনা উপসর্গ নি‌য়ে ওহাব আলী মৃধা (৭০) না‌মে এক ইমামের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার রাতে জ্বর, স‌র্দি-কাশি ও শরীর ব্যাথ্যাসহ করোনার উপসর্গ নি‌য়ে নিজ বাসায় তি‌নি মারা যান।

 

মৃত ওহাব আলী মৃধা উপজেলার সদর ইউনিয়নের ছোট ঝোপখালী গ্রামের বাসিন্দা। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ক‌রোনা উপসর্গসহ ওই ব্যক্তি গত শুক্রবার থেকে জ্বর, সর্দি-কাশিসহ শরীর ব্যাথায় ভুগ‌ছি‌লেন। আজ হাসপাতালে তার নমুনা দেওয়ার কথা ছিল। কিন্তু নমুনা দেওয়ার আগেই গত রাতে তিনি মারা যান।

 

এদিকে করোনা উপসর্গ থাকায় ওই ব্যক্তির দাফন কাজে এলাকাবাসী কেউ এগিয়ে আসেনি। পরে বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশন ও বেতাগী যুব রেডক্রিসেন্টের সদস্যদের সহযোগিতায় ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা করা হ‌য়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং জানান, করোনা উপসর্গ থাকায় ইতোমধ্যে তার বাড়িটি লকডাউন করা হয়েছে। পরিবারের কেউ নমুনা সংগ্রহের সরকারি ফ্রি না দেওয়ায় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়নি। তবে পরবর্তীতে তার স্ত্রীর কোনো করোনা লক্ষণ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

 

ইত্তেফাক/এএম