লালমনিরহাটে পৃথক বজ্রপাতে ৪ জনের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:১৩

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে সাঁকোয়া নদীতে মাছ ধরছিল একদল গ্রামবাসী। এ সময় বজ্রপাত শুরু হলে একই গ্রামের খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও জহির উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৪) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় ইব্রাহিমের ছেলে বাচ্চা মিয়া (২৬) ও আছির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০)। আহতদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: ৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণে হাইকোর্টের রায়

অন্যদিকে একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ী নামক স্থানে একই ঘটনা ঘটে। এ সময় মাছ ধরতে আসা পূর্ব বেজগ্রামের মৃত রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪১) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ভাতি মিয়া (৩৮) বজ্রপাতে নিহত হন। 

এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এএএম