বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সমুন্নত রাখতে বরিশালে বৈঠক

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৫২

বাংলাদেশ-ভারত সম্পর্ককে সমুন্নত রাখতে নাটোরের পর এবার বরিশালে বৈঠক করেছে সচেতন নাগরিক কমিটি। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বরিশালের অশনি কুমার হলের সামনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবুর রহমান খোকা। বৈঠকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অমর কুমার পুশিলাল, আয়োজক সুরঞ্জিত দত্ত লিটু, ছাত্র নেতা তানজিল আহমেদ এবং অন্যান্যরা।

অনুষ্ঠানে আরো একবার বক্তারা জানান, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। অন্যদিকে চীন দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আগ্রাসন চালাচ্ছে বলেও অভিযোগ করে তারা।

ইত্তেফাক/আরএ