শায়েস্তাগঞ্জে কর্মহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১০:০৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১৭’শ মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ সহায়তা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

 

জানা গেছে, উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ১ হাজার ২০০ এবং পৌরসভার ৫০০ অস্বচ্ছল মানুষকে ১০ কেজি করে চাল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।


ইত্তেফাক/আইএস