কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী এবং মাদক কারবারি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে মহেশখালীয়া ফিশিং ঘাটে মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে অভিযানে গেলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে এএসআই কাজী সাইফুদ্দিন, কনস্টেবল মো. মামুন ও কামরুল হাসান আহত হন। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে একটি এলজি, ১০ হাজার ইয়াবা ও ৫ রাউন্ড বুলেটসহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, এই ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএম
