জামালপুরের মাদারগঞ্জে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে পড়ে কমল মিয়া (৫৫) নামে এক কৃষক মারা গেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জোড়খালী ইউনয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কমল মিয়া শুক্রবার সকালে পাট কাটতে ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ খালের পানিতে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএম
