কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের একটি ভবনে স্থাপিত ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন এবং লক্ষন-উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং ৬ জন সর্দি, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা লক্ষণ-উপসর্গ নিয়ে এখানে ভর্তি ছিলেন। এছাড়া এ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন ১৮ জন। এখানে বর্তমানে মোট ১১৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত এখানে মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন এবং লক্ষন-উপসর্গ নিয়ে ১৩৮ জন মারা যান।
ইত্তেফাক/এএম
