রাজধানীর রায়েরবাজারে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে ঝর্ণা আক্তার (২৬) নামে এক নারীর খুন হয়েছেন। শুক্রবার সকালে দিকে মেকআপ রোড এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
হত্যাকারীর নাম মো. সোহাগ। ঘটনার পর তিনি পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরো পড়ুন :অনিয়মের প্রতিবাদ করায় মুগদা হাসপাতালে রোগীকে মারধর
ঝর্ণা আক্তার খুনের ঘটনায় মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, একমাস আগে ওই দম্পতির সংসার ভেঙে যায়। তারা মেকআপ রোডে একটি বাড়ির নিচতলায় থাকত। তালাকের পর ঝর্ণা ওই বাসায় থেকে যায়। সোহাগ অন্য জায়গায় চলে যায়।
ওসি আরও জানান, সোহাগ সকালে ঝর্নার বাসায় আসে। এরপর কথাকাটাকাটির একপর্যায়ে রান্নাঘর থেকে শিল এনে ঝর্নার মাথায় আঘাত করে। এ সময় ঝর্নাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই ঝর্নার মৃত্যু হয়। অভিযুক্ত সোহাগকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে ওসি জানান।
ইত্তেফাক/ইউবি
