সিরাজগঞ্জের কাজিপুর থেকে ২৮ বস্তা ভিজিডি চাল উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৮:২০

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া গুলমোড় থেকে ভিজিডির ২৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) সকালে নাটুয়াপাড়া চাল ব্যবসায়ী আমিনুল মন্ডলের বাড়ি থেকে নাটুয়াপাড়া থানা পুলিশ ২৮ বস্তা ভিজিডির চাল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আমিনুল পালিয়ে যায়। 

আরো পড়ুনঃ অনিয়মের প্রতিবাদ করায় মুগদা হাসপাতালে রোগীকে মারধর

নাটুয়াপাড়া থানার ইনচার্জ গৌতম কুমার মালী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িতদের খুব দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/এমএএম