নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে খোকন (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন।
শুক্রবার বিকেলে ইউনিয়নের বদলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে এবং যুবলীগ নেতা সাত্তারের ডকইয়ার্ডের শ্রমিক ছিল। দুপুরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ জানান, দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হবার পর বিকেলে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
