মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:৪৯

শুক্রবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ের আমলিতলা গ্রামে বন্যার পানিতে পড়ে থাকা তারে জড়িয়ে আরিফ (২৫) ও এখলাছ (৩০) নামের দুই যুবক মারা গেছেন। 

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও মৃত পরিবারের সূত্রে জানা গেছে, ঐ গ্রামে একটি সেচ  সংযোগ বন্যার পানিতে তলিয়ে ছিলো।  ঐ দুই যুবক অসাবধানতাবশত পানিতে নামলে সাথে সাথে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। 

মৃত আরিফ আমলিতলা গ্রামের বদিউজ্জামান ও এখলাছ ফকির মাহমুদ এর ছেলে। 

ইত্তেফাক/কেকে