সন্ধ্যা ও কচা নদীতে অভিযান

৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল উদ্ধার করেছে নৌ পুলিশ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৫:২৬

পিরোজপুরের দুই নদীতে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল উদ্ধার করেছে খুলনার নৌ-পুলিশ। পরবর্তীতে ওই নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নৌ পুলিশ খুলনা অঞ্চলের পিরোজপুরের সন্ধ্যা ও কচা নদীতে পরিচালিত অভিযানে নিষিদ্ধ জাল উদ্ধার করে। নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৭ হাজার মিটার চরঘেরা এবং ৯৩ হাজার মিটার কারেন্ট জাল। খুলনা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরবর্তীতে উদ্ধার হওয়া অবৈধ এবং নিষিদ্ধ জালগুলো পিরোজপুরের সিনিয়র মৎস্য অফিসার শামিম আহমেদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

ইত্তেফাক/আরএ