করোনা: বগুড়ায় নতুন আক্রান্ত ৬১

আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৪:০৭

বগুড়ায় নতুন করে ৬১জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩০৭ জনে দাঁড়িয়েছে। শনিবার ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা স্বাস্ব্য বিভাগের এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে জানান, ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে আরও ৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৯৩৭ জন সুস্থ হলেন। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৬১।

তিনি জানান, ৪ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৪ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ১৮৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৭টি। ডা. তুহিন আরও জানান, নতুন আক্রান্ত ৬১জনের মধ্যে বগুড়া সদরেই ৪৭ জন।

ইত্তেফাক/আরকেজি