তিস্তার পানি কমলেও, কমেনি দুর্ভোগ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:৪৩

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানি কমলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ, তিস্তার পানি এখনও বিপদসীমার ২৩ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন দিনে ভারি বৃষ্টিপাতে তিস্তা নদীর তীরবর্তী ও চরাঞ্চলসহ বিভিন্ন নিচু এলাকা গুলো প্লাবিত হয়ে বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রবিবার (৫ জুলাই) পর্যন্ত তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ০৯ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে উপজেলার ৭টি ইউনিয়নে ৩টি ইউনিয়নে তিস্তা নদীর তীরবর্তী এলাকার চরাঞ্চলসহ ২ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে, টানা বৃষ্টি পাত ও উজানের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ১০হেক্টর জমির আমন ধান, ১০ হেক্টর জমির সবজি ক্ষেত, ৭ হেক্টর জমির বীজতলা। এছাড়া তিস্তা নদীর তীরবর্তী ডাংরারহাট এলাকার ৬টি ক্রসবার ও বেড়িবাঁধ হুমকির স্বমক্ষিন হয়ে পড়েছে।

এ ব্যাপারে রাজারহাট নির্বাহী অফিসার মো: জোবায়ের হোসেন বলেন, পানি বন্দি এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হবে। 

ইত্তেফাক/এমএএম