গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ ও বিচার চেয়ে বর্হিবিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন। এসময় তারা হাসপতালের সামনে ব্যানার টানিয়ে প্রধানমন্ত্রীর কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎস সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানিয়েছেন। এছাড়া এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বাদি হয়ে গাজী তরিকুলের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। তবে চালু রয়েছে করোনা ইউনিট, জরুরি বিভাগসহ সব বিভাগ চালু রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৮ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের কেড়ালকোপা গ্রামের কাজী আলমগীর (৬৫) নামে এক রোগী করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া হাসপাতালে আসেন । তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করার কার্যক্রম শুরু করেন কর্তব্যরত চিকিৎসক। তার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। তখন রোগীর আত্মীয় গাজী তরিকুলসহ কয়েকজন দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তারা কর্তব্যরত নার্সদের মারতে উদ্ধত হন।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, আমরা করোনা ও জরুরি বিভাগসহ হাসপাতালের সব বিভাগ চালু রেখেছি। নিরাপদ কর্মস্থলের দাবিতে শুধু বর্হিবিভাগে চিকিৎসা সেবা দিচ্ছেন না চিকিৎসকরা ।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, অভিযুক্তদের গ্রেফতারে গতকাল থেকেই অভিযান চলছে। হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রাখা রয়েছে।
ইত্তেফাক/এসি
