করোনার কারণে পরিবার-পরিজনদের নিয়ে মহাবিপদে পড়েছেন অনেক হত দরিদ্র মানুষ। দারিদ্র সীমার নিচে থাকা মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাপক হারে। বহু জায়গায় সরকারি ত্রাণ পৌঁছায়নি। তবে ব্যক্তিগতভাবে অনেকেই এই দুঃসময়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবার নিজের সামর্থ্য অনুযায়ী পাকিস্তানি উদ্বাস্তুদের পাশে থাকার চেষ্টা করলেন শিখর ধাওয়ান। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় গরীব মানুষদের দুরাবস্থা নিয়ে দুঃখপ্রকাশ নয়, তিনি তাদের সাহায্য করলেন মাঠে নেমে।
দিল্লির মজলিস মেট্রো স্টেশনের কাছে পাকিস্তানি হিন্দু রিফিউজিদের বস্তিতে গিয়ে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করলেন গব্বর। হঠাৎ করেই উদ্বাস্তুদের কলোনিতে হাজির হন ধাওয়ান। তার পর তাদের প্রয়োজনীয় সামগ্রী দেন নিজে হাতে।
আরো পড়ুন:
সরকারি অনুদান পৌঁছলেও তা যথেষ্ট ছিল না। ধাওয়ান এক বন্ধুর কাছে তাঁদের দুর্দশার কথা শুনে সাহায্যের জন্য এগিয়ে যান। শিখর ধাওয়ান ভবিষ্যতেও তাঁদের আবার সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।
Enjoyed my morning with the refugees staying near Majlis Metro Station. Grateful for the kind reception they gave me ????????@PMOIndia @narendramodi @HMOIndia @AmitShah @sanjaysherpuria pic.twitter.com/YdwPmFXSrk
— Shikhar Dhawan (@SDhawan25) July 4, 2020
ওই এলাকার ছোট ছেলে মেয়েদের হাতে ক্রিকেট খেলার সরঞ্জামও তুলে দিয়েছেন শিখর। শিখর বলেছেন, ‘এখানে এসে ওদের থেকে যে ভালবাসা, আপ্যায়ন পেলাম তাতে আমি মুগ্ধ। আমার এক বন্ধু এই উদ্বাস্তু শিবিরে থাকা মানুষগুলোর ভাল-মন্দ দেখাশোনা করে। ওকে দেখেই আমি এগিয়ে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আমার স্পনসর সংস্থাকে বলেছি, এখানকার বাচ্চাদের যেন ভবিষ্যতেও ক্রিকেট কিট পাঠানোর ব্যবস্থা করা হয়।’
ইত্তেফাক/এসআই
