পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১০ জন মারা গেলেন। সেই সাথে রবিবার নতুন করে জেলায় ১১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৮ জনে।
নতুন মৃত দু’জন হলেন, পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার আইয়ুব আলী (৫৫) ও শিবরামপুর মহল্লার সালাউদ্দিন (৫৬)। তারা দু’জন ব্যবসায়ী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের মধ্যে আইয়ুব আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৪ জুলাই) বিকেলে এবং সালাউদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (০৫ জুলাই) দুপুরে মারা গেছেন। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
ইত্তেফাক/আরকেজি
