আইইডিসিআর'র ৪৭ টেকনোলজিস্টের চাকরি স্থায়ী করার দাবি

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৭:২২

রাজধানীর মহাখালীতে আইইডিসিআর ভবনের সামনে সমাবেশ করেছেন এই প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা। এই সমাবেশে ৪৭ জন মেডিক্যাল টেকনোলজিস্টের চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে করোনা মহামারির পর থেকে এসব কর্মী নমুনা সংগ্রহসহ সব রকম কাজ করছেন। সম্প্রতি রাষ্ট্রপতির সম্মতিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে স্থায়ী চাকরি দেয়া হলেও আইইডিসিআরে কর্মরত ৪৭ জনকে অর্ন্তভুক্ত করা হয়নি। 
এই  সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চাকরি স্থায়ী করার দাবি জানান তারা।

ইত্তেফাক/কেকে