জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:৩১

জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হলেও দুর্ভোগে রয়েছে বানভাসি মানুষ। রবিবার (৬ জুলাই) গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৭ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। 

অপরদিকে ব্রহ্মপুত্রসহ শাখা নদ-নদীগুলির পানি এখন কমতে শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন,জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ এবং পানি মাপক গেজ পাঠক আব্দুল মান্নান। 

জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার ৭টি উপজেলার ৬৮ইউনিয়নের মধ্যে ৪৯ টি ইউনিয়নে প্রায় ৩ লাখ ৮৭ হাজার ৩৪৯ জন পানিবন্দী মানুষ তারা এখন বাড়ি ফিরতে শুরু করেছে। 

আরো পড়ুন: কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানিয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫৩৪ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ১৩ লাখ টাকা ও ২ হাজার প্যাকেজ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম