ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙ্গে গলায় লেগে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:০২

রাজধানীর মোহাম্মাদপুর কাটাসুর রোডে মারিয়া নামে সাড়ে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙ্গে গলায় ঢুকে তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুর ১টাযর দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোয়া ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মারিয়ার মা লিলি আক্তার জানান, মারিয়া ও তার জমজ ভাই দুজনকে দুপুরে একসঙ্গে খাবার খাওয়াচ্ছিলাম। খাওয়ার শেষে মারিয়া হাঁটতে-হাঁটতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টেবিলের উপরে পড়ে যায়। এ সময় গেলে গ্লাস ভেঙে তার গলায় ঢুকে যায়। পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:  কাল আবার বসছে সংসদ অধিবেশন 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

মারিয়া নীলফামারী জেলার জলঢাকা থানার খালিশা খুটামারা গ্রামের মো. মাজেদুল ইসলামের মেয়ে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। বর্তমানে ৩৮২ নং কাটাসুর রোড মোহাম্মদপুর এ পরিবারের সাথে থাকতো। মাজেদুল ইসলাম এনএসআইতে (ফিল্ড অফিসার ) হিসেবে কর্মরত।


ইত্তেফাক/ইউবি