অভিনেতা বিজয়কে হত্যার হুমকি

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৮:০২

হত্যার হুমকি পেয়েছেন ভারতীয় দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয়। সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এমন খবরই প্রকাশ করেছে।

চলতি সপ্তাহে বিজয়ের সালিগ্রামের বাড়ির পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বোমা মেরে তাকে (বিজয়) হত্যার হুমকি দেয়া হয়। হত্যার হুমকি পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টির তদন্তে নামে। এমনকি যে নম্বর থেকে ফোন এসেছিলো সেই ব্যক্তিকেও খুঁজে বের করে পুলিশ।

এ বিষয়ে দ্য নিউজ মিন্টের একটি রিপোর্টের ভিত্তিতে জানা গেছে, হত্যার হুমকি দেওয়া ২১ বছর বয়সী সেই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন। ফলে পুলিশ কড়াভাবে তাকে নির্দেশ দেন যেন এই ধরনের কাজ ভবিষ্যতে আর না হয়।

এর আগে গেল মাসে দক্ষিণী অভিনেতা রজনীকান্তকেও অজ্ঞাত পরিচয়ে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছিল। পরে বিষয় তদন্ত করে সেই ব্যক্তির পরিচয় জানা যায়।

ইত্তেফাক/বিএএফ