নকলায় ঘোড় দৌড়ে চ্যাম্পিয়ন ‘হর্স গার্ল’ তাসমিনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

শেরপুরের নকলা ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবুতরমারী গ্রামে অনুষ্ঠিত ঘোড় দৌড়ে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০জন ঘোড় সাওয়ার অংশ নেন।

 

বঙ্গবন্ধু আদর্শ ক্লাব আয়োজিত ‘কদম’ ও ‘দাপট’ দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘দাপট’ গ্রুপে অত্যন্ত দৃষ্টি নন্দন ও দাপটের সাথে ঘোড়া চালিয়ে প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে অষ্টম শ্রেণিতে পড়ুয়া তাসমিনা। ঘোড়ায় চড়ার পর হাজারও দর্শকের ‘হর্স রাণী- হর্স রাণী’ চিৎকারে প্রতিযোগিতাস্থল মুখরিত হয়ে উঠে। ঘোড় দৌড়ের ২০ জন পুরুষ প্রতিযোগীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তাসমিনা। তাছাড়া ‘কদম’ গ্রুপে দাঁড়িয়ে ঘোড়া দৌড়িয়ে চ্যাম্পিয়ন হয় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভিক্ষু মিয়া। এ গ্রুপেও অন্তত ২৫ জন ঘোড়া সাওয়ার অংশগ্রহণ করেন।

এদিন বিকেলে কবুতরমারী গ্রামের উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক আনন্দ উপভোগ ও করতালিতে মাতিয়ে উঠে।

আরো পড়ুন: পাঁচতলা থেকে পড়েও বেঁচে গেল দুধের শিশু

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানে নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা ও বানেশ্বরদী ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ