মর্মান্তিক!

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০২:২২

ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙে গলায় ঢুকে রাজধানীর মোহাম্মাদপুরে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কাটাসুর রোডের ৩৮২ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম মারিয়া। তার বাবার নাম মো. মাজেদুল ইসলাম। তিনি এনএসআইতে (ফিল্ড অফিসার) কর্মরত। তাদের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার খালিশা খুটামারায়। যমজ দুই ভাই ও এক বোনের মধ্যে মারিয়া ছোট।

রিয়ার মা লিলি আক্তার জানান, মারিয়া ও তার যমজ ভাইকে একসঙ্গে খাবার খাওয়াচ্ছিলেন তিনি। খাবার শেষে মারিয়া হাঁটতে হাঁটতে ড্রেসিং টেবিলের সামনে যায়। পরে সে ড্রেসিং টেবিলের ওপরে পড়ে গেলে গ্লাস ভেঙে তার গলায় ঢুকে যায়। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এসি