ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীর পাড় থেকে সরকারি হাসপাতালে সরবারহকৃত ওষুধ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮জুলাই) দুপুরে পৌর খাজুরা এলাকার নবগঙ্গা নদীর পাড় থেকে এ ওষুধ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, শহরের খাজুরা এলকার নবগঙ্গা নদীর পাড়ে সরকারি হাসপাতালে সরবরাহকৃত বিক্রয় নিষিদ্ধ ৪ বস্তা ওষুধ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ উদ্ধার করে।
আরো পড়ুন: দেশে একদিনে মৃত্যু ৪৬, শনাক্ত ৩৪৮৯
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে উদ্ধারকৃত ওষুধের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।
এর আগে শহরের চাকলাপাড়ার একটি বাসা থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের সরকারি হাসপাতালে সরবরাহকৃত বিক্রিয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে র্যাব। আটক করা হয় একজনকে।
ইত্তেফাক/এএএম
