বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি বাড়ালো বিসিবি

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৬:৩৫

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী কোচ রিচার্ড স্টোনিয়ারের সঙ্গে আরও ২ বছর চুক্তি বাড়িয়েছে বিসিবি। ২০১৬ সালে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেইনার হিসেবে যোগ দেন রিচার্ড। পরে আলাদাভাবে অনূর্ধ্ব ১৯ দলকে নিয়ে কাজ শুরু করেন।

রিচার্ড স্টোনিয়ারের তত্ত্বাবধানেই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি হয়। চলতি বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ইয়াং টাইগারদের বেশ উজ্জীবিত করে রেখেছিলেন রিচার্ড। বিশ্বকাপ শিরোপা জয়ে বড় ভূমিকা আছে তারও। 

এসব কারণেই রিচার্ডের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি। পরবর্তী বিশ্বকাপেও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্বে থাকবেন এই ইংলিশ কোচ।

ইত্তেফাক/এসআই