বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের দুই দিন পর আয়শা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বানারীপাড়া সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল।
নিহত আয়শা (১৪) সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
আটককৃতরা হলো- আউয়ার গ্রামের বাসিন্দা সিদ্দিক, তার দুই ছেলে ও তার স্ত্রী।
বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, মাদ্রাসাছাত্রী আয়শাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আয়শার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
