সাতক্ষীরার তালায় ট্রাকের ধাক্কায় আরাফাত বিশ্বাস (১৪) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত উপজেলার বারাত গ্রামের ফুরকান বিশ্বাসের পুত্র।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বুধবার বিকালে সাতক্ষীরাগামী ইটবোঝাই একটি ট্রাক (যার নং- সাতক্ষীরা ট- ১১-০১১০) পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় বাইসাইকেল চালক আরাফাত বিশ্বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে।
ইত্তেফাক/এমআর
