কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া (খোচাবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাম আব্দুল আউয়াল (২৫)। তিনি ওই গ্রামের খয়বর আলীর ছেলে। আহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (২৩)। নজরুল একই গ্রামের জব্বার আলীর ছেলে।
এলাকাবাসী ও ইউপি সদস্য আব্দুল বাতেন জানান, আউয়াল ও নজরুল বাড়ির পাশেই জমিতে পাট কাটতে যায়। এ সময় বজ্রপাতে আউয়াল ঘটনাস্থলেই মারা যায় এবং নজরুল মারাত্মক আহত হয়। পরে আউয়ালের লাশ উদ্ধার করে বাড়িতে আনে এবং আহত নজরুল ইসলামকে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশীদ জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মককর্তা ডা. এসএম সায়েম বলেন বজ্রপাতে আহত রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
ইত্তেফাক/এসি
