বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে করোনা পজেটিভ শনাক্ত হওয়ার খবরটি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবারের রিপোর্টে তাদের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।
