দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ জুলাই ২০২০, ২০:৩১

দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নরেশ চন্দ্র রায় (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে দিনাজপুর-পার্বতীপুর সড়কের হাজিরমোড় এলাকায় পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত নরেশ চন্দ্র রায় পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের চাকলাপাড়ার মৃত ধীরেণ নাথ রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, হাজিরমোড় এলাকায় চেয়ারম্যানের পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নরেশ চন্দ্র রায়ের মৃত্যু হয়। 

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে