কেরানীগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:১৯

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া লিংক রোডের বেগুন বাড়ি এলাকায় শুক্রবার রাত সোয়া নয়টায় ইলিশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত নামা (৩০) এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে  ঘটনাস্থলেই তিনি মারা যান। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, ঘটনার পরপর পুলিশ ঘাতক ইলিশ পরিবহন নামের ওই বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতে পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। 

তিনি জানায় এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। 

ইত্তেফাক/কেকে