জয়পুরহাটে নতুন করে আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৮ জনে। সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা শনিবার সকালে এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো ২৪০ জনের নমুনার পরীক্ষার ফলাফল আসে। এরমধ্যে ৩৪ জনের রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ১৫ জন, আক্কেলপুরে ৬ জন, কালাইতে ৮ জন ও পাঁচবিবি উপজেলায় ৫জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৫৪৮ জন। করোনা যুদ্ধে জয়লাভ করায় এ পর্যন্ত জেলায় করোনা মুক্ত হয়েছে ২৫৩ জন।
জেলা প্রশাসকের কন্ট্রোল রুম সূত্র জানায়, গত ১৬ এপ্রিল জয়পুরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ৯ জুলাই পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ৫১৪ জন। শনিবার সকালে নতুন করে আরও ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগী দাঁড়ালো ৫৪৮ জনে।
ইত্তেফাক/আরকেজি
