ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপ লাইন স্থানান্তরের জন্য বেশ কিছু এলাকায় রবিবার (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দিন এভিনিউয়ের উভয়পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরো পড়ুন : দারিদ্র্য বিমোচনে দায়িত্বশীল বাণিজ্যিক আচরণ করতে হবে : রাবাব ফাতিমা
তবে এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যা ৬টার পর আবারও সচল হবে লাইনগুলো।
ইত্তেফাক/ইউবি
