নড়াইলে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।
এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৬জন, লোহাগড়া উপজেলায় ৮জন এবং কালিয়া উপজেলায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ১০জন চিকিৎসকসহ সর্বমোট ৩৯১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ১৫৪জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ১৫জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।
ইত্তেফাক/আরকেজি
